নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - দীঘা, মন্দারমণিতে ভরা কোটালের প্রভাবে সমুদ্র উত্তাল। জলস্তর বৃদ্ধি পাওয়ায় একের পর এক বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। একাধিক স্থানে ঢেউ সৈকত ছাপিয়ে উপকূলবর্তী এলাকায় পৌঁছে যাচ্ছে। পরিস্থিতির কথা বিবেচনা করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সতর্কতা জারি।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সকাল থেকে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করে। বেলা বাড়ার সাথে ঢেউয়ের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রের কাছাকাছি না যাওয়া, জলে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সৈকত এলাকায় নজরদারিও জোরদার করা হয়েছে। উত্তাল সমুদ্রের এই পরিস্থিতিতে পর্যটকদের মধ্যে বাড়তি সতর্কতা প্রচার করা হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 'পর্যটকদের সমুদ্রের গভীরে না যাওয়ার, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। ভরা কোটালের সময় স্বাভাবিকের তুলনায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।'
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের