6a7c6dd9e4934_Screenshot_20260812_182433_WhatsApp
আগস্ট ১২, ২০২৬ বিকাল ০৬:৩৪ IST

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের জলোচ্ছ্বাসের কবলে সুন্দরবনের গোবর্ধনপুর। রাতের জোয়ারে পুরনো নদীবাঁধ উপচে প্রায় ৪০ বিঘা এলাকা জলমগ্ন হয়েছে। আগাম সতর্কতায় অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও ঘরবাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কোটালের পর থেকেই গোবর্ধনপুরের ওই এলাকার অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। দু-একটি পরিবার অবশ্য বাড়িতে থেকে গেছিলো। রাতে জলোচ্ছ্বাসের জেরে পুরনো বাঁধ উপচে নদীর জল ঢুকতে শুরু করলে তারাও নিরাপদ আশ্রয়ে চলে যান। সকালে জলমগ্ন বাড়িগুলি থেকে প্রয়োজনীয় সামগ্রী উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন বাসিন্দারা। নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস বের করে আনার চেষ্টা চলছে।

গোবর্ধনপুরের নদীবাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এর আগে সুন্দরবন বিষয়ক উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা এলাকা পরিদর্শন করে স্থায়ী নদীবাঁধ তৈরির আশ্বাস দিয়েছিলেন। তবে যে পুরনো বাঁধ উপচে এবার জল ঢুকেছে, তার প্রায় ৫০০ মিটার দূরেই রয়েছে মূল রিং বাঁধ। এখনও পর্যন্ত মূল বসতিপূর্ণ এলাকায় জল ঢোকেনি। তবে রিং বাঁধের কিনারা পর্যন্ত জল পৌঁছে যাওয়ায় দুপুরের জোয়ারে পরিস্থিতি কী হয়, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় উপকূলীয় এলাকার এক প্রতিনিধির বক্তব্য,'এই গোবর্ধনপুর হলো পাথরপ্রতিমা তথা জিপ্লটের কবাট। গোবর্ধনপুরকে যদি রক্ষা না করা যায়, তবে ভবিষ্যতে পাথরপ্রতিমা ব্লকের সমস্ত অধিবাসী সহ দ্বীপগুলো বঙ্গোপসাগরের করাল গ্রাসে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। ২০২৬ সালের মধ্যেই এটি সম্পূর্ণভাবে সমুদ্রের পেটে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি গোবর্ধনপুরকে রক্ষা করার ব্যবস্থা না করা হয়, তবে পাথরপ্রতিমার মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে। আমি যেখানে রয়েছি এখন, সেখান থেকে প্রায় ৪০ বিঘা জমি ইতিমধ্যেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগেও ২০ বিঘা জমি সমুদ্র গ্রাস করেছে। আমি মুখ্যমন্ত্রী সহ পাথরপ্রতিমার সর্বস্তরের অধিবাসীদের কাছে আবেদন জানাই, যাতে এখানে একটি স্থায়ী সুনির্দিষ্ট কংক্রিটের নদীবাঁধ নির্মাণ করে, এই এলাকা তথা পাথরপ্রতিমার মানুষকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়'।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের