6a7c21d4d97c3_Screenshot_2026-08-12-13-03-05-070_com.facebook.katana-edit
আগস্ট ১২, ২০২৬ দুপুর ০১:০৪ IST

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আরজি.করের মতন নৃশংস ঘটনা রুখতে প্রয়োজন মানুষের মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তন আদ্যাপীঠের মন্দিরে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, গীতাপাঠ মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণ তৈরি করতে পারে। বুধবার বেলঘরিয়ার আদ্যাপীঠ মন্দিরে পুজো দিয়ে সনাতনী সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রসারের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

বুধবার বেলা ১১টার কিছু আগে বেলঘরিয়ার আদ্যাপীঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। আশ্রমের আবাসিক ও পড়ুয়ারাও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এদিন আদ্যাপীঠের নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি আশ্রমের তরফে দেওয়া একটি অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এরপর আদ্যাপীঠের গোশালায় গিয়ে গোমাতার সেবা করেন মুখ্যমন্ত্রী। পরে মন্দিরে গিয়ে আদ্যা মায়ের পুজো ও আরতি করেন তিনি।

পুজো শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কলকাতার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গ। তিনি বলেন, 'কলকাতা সাংস্কৃতিক পীঠস্থানের সঙ্গেই আধ্যাত্মিক রাজধানী। এই সরকার আধ্যাত্মিক জাগরণকে সম্পূর্ণ করতে সাহায্য করবে। মানুষকে গেরুয়া রঙের মাহাত্ম্য বোঝাতে হবে। প্রত্যেকটা সনাতন প্রতিষ্ঠানের সেবার মানসিকতা রয়েছে।' তিনি আরও বলেন, 'গেরুয়া রং কোনও রাজনৈতিক রং নয়, এই রং কৃচ্ছ সাধনের।'

শুধু তাই নয়, আরজি.কর কাণ্ডের প্রসঙ্গ টেনে মানুষের চরিত্র ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, গীতার শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে পারে। তাই সমাজকে অন্যায় ও পাপকাজ থেকে দূরে রাখতে গীতাপাঠের প্রসার ঘটানো প্রয়োজন। পাশাপাশি অযোধ্যার রামমন্দির ও কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের