6a7b225034108_agnimitra_paul
আগস্ট ১১, ২০২৬ বিকাল ০৬:৫৪ IST

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে পুরভোটের সম্ভাবনার কথা প্রকাশ্যে আনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফলে পুজোর পরেই কি রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলিতে নাগরিক পরিষেবা ও উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন মন্ত্রী।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক পুরসভায় নির্বাচিত পুরবোর্ডের পরিবর্তে প্রশাসক বসানো হয়েছে। কোথাও থমকে থাকা উন্নয়নমূলক কাজ ফের শুরু হয়েছে, কোথাও নাগরিক পরিষেবা সচল রাখার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুরসভা নির্বাচন হতে পারে বলে মঙ্গলবার বাঁকুড়ায় এসে ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরে বৈঠকে যোগ দিতে গেছিলেন মন্ত্রী। সেখানে পৌঁছনোর আগে প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলির নাগরিক সমস্যার কথা তার কাছে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে যে কাজ থমকে ছিল, সেগুলি নতুন করে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। অগ্নিমিত্রা বলেন, ‘প্রতিটি দফতরই বসে আছে। কোন দফতরে শেষ ১৫ বছর কাজ হয়েছে? বা তার আগের ৩৪ বছর কোথায় কাজ হয়েছে? প্রত্যেকটা দফতরকেই হাতে ধরে তৈরি করতে হবে।’

পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে আপাতত পরিষেবা চালু রাখা হলেও নির্বাচনের সম্ভাবনা নিয়ে মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ডিসেম্বরেই পুরভোট করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ফলে পুজোর পর থেকেই রাজ্যের পুরসভাগুলিতে ভোটের প্রস্তুতির তৎপরতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, প্রশাসকের দায়িত্বে থাকা পুরসভাগুলিতেও যাতে সাধারণ মানুষ পরিষেবা পেতে কোনও সমস্যায় না পড়েন, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের