নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - শহরের রাস্তায় আর যত্রতত্র গাড়ি পার্কিং নয়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালুর পর, এবার অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। মঙ্গলবার একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ি সরিয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালুর পর, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের রাস্তায় গাড়ি না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করে শহরের বিভিন্ন রাস্তা সহ অলিগলিতে গাড়ি পার্কিংয়ের অভিযোগ ওঠে। এরপর মঙ্গলবার পানিট্যাংকি ট্রাফিক গার্ডের উদ্যোগে ক্ষুদিরাম পল্লী সহ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাস্তার ধারে বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির মালিকদের জরিমানাও করা হয়।
যদিও অভিযানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করলেও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। অনেক বাড়ি সহ বাণিজ্যিক ভবনের পার্কিংয়ের জায়গা প্রোমোটার বা কর্তৃপক্ষ বিক্রি করে দেওয়ায় সমস্যা আরও বেড়েছে। ফলে বাধ্য হয়েই রাস্তার ধারে গাড়ি রাখতে হচ্ছে বলে দাবি তাদের।
অভিযানের সময় এই বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয়। তবে পুলিশের স্পষ্ট বক্তব্য, রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শহরে যানজট নিয়ন্ত্রণে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের