নিজস্ব প্রতিনিধি , মালদহ - শ্বশুরের যৌনাঙ্গ চেপে , হাত কামড়ে নৃশংস ভাবে খুন করে বৌমা। ঘটনাটি ঘটে পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রামে। বৃহস্পতিবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই আটক করা হয় বৌমাকে।
সূত্রের খবর , পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। অভিযোগ , পারিবারিক অশান্তির জেরে শ্বশুর নূর শেখের যৌনাঙ্গ চেপে ধরে ও হাত কামড়ে হত্যা করল বৌমা সুলতানা বিবি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গেছে , মৃত নূর শেখের বয়স আনুমানিক ৬০ বছর। পরিবারে রয়েছেন তার স্ত্রী , ভিনরাজ্যে কর্মরত পুত্র , অভিযুক্ত পুত্রবধূ সুলতানা বিবি সহ তার পাঁচ সন্তান।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে , বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পারিবারিক কলহের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় বচসা চলাকালীন , সুলতানা বিবি শ্বশুরের উপর চড়াও হয়ে তার হাত কামড়ে দেয় এবং যৌনাঙ্গ চেপে ধরে। অভিযোগ , এই হামলার জেরেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নূর শেখ। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুরাতন মালদহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পাঠায় মালদহ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত সুলতানা বিবিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদও।
এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক সহ আলোড়ন ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে , ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে ধৃতের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''ওই পরিবারে মধ্যে প্রায়শই অশান্তির পরিবেশ বিরাজ করত। বাড়িতে প্রায়ই চেঁচামেচি ও ঝগড়া চলত। তবে এমন একটা ঘটনা ঘটবে , তা কল্পনাও করিনি। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে সাহস না পায়।''
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের