নিজস্ব প্রতিনিধি , পুণে - ২০১৩ সালে এক দরিদ্র দিনমজুর পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। যখন দিনমজুর লতা কারের স্বামী ভগবান কারে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে একটি MRI করানোর পরামর্শ দেন। এত অল্প সময়ে দিনমজুর পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে , স্বামীর চিকিৎসার জন্য মরিয়া হয়ে ওঠেন ।অর্থের সন্ধান করতে গিয়ে লতা জানতে পারেন বারামতি ম্যারাথনের কথা। প্রবীণ নাগরিকদের বিভাগে প্রথম হলে ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই অর্থই হতে পারে স্বামীর চিকিৎসার ভরসা। কোনো প্রশিক্ষণ আর জুতো না থাকা সত্ত্বেও মারাঠি ‘নওভারি’ শাড়ি পরেই ৩ কিলোমিটার দৌড়ে নেমে পড়েন তিনি। দৌড়ের মাঝেই তাঁর চটি ছিড়ে যায়। কিন্তু তিনি থামেননি। পিচ রাস্তার উত্তাপ, পাথরের কষ্ট সবকিছু উপেক্ষা করে খালি পায়েই ছুটে চলেন তিনি। শেষ পর্যন্ত প্রবীণ নাগরিকদের বিভাগে প্রথম হয়ে জিতে নেন ৫০০০ টাকা। সেই পুরস্কারের অর্থ দিয়েই স্বামীর চিকিৎসা করান।
লতার এই অসাধারণ লড়াইয়ের কাহিনি পরে পৌঁছে যায় রুপোলি পর্দায়। তার জীবনকাহিনি অবলম্বনে ২০২০ সালে নির্মিত হয় মারাঠি জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘লতা ভগবান কারের’। সেই ছবিতে সবচেয়ে অবাক করা বিষয় ছিল নিজের চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন লতা কারে। ছবিটি ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘স্পেশাল মেনশনের ’ স্বীকৃতি লাভ করে।
তবে একটি জয়েই থেমে থাকেননি লতা। পরবর্তী সময়েও তিনি বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়েছেন। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর উপার্জিত অর্থ দিয়ে অসুস্থ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন। লতা ভগবান কারের গল্প শুধু একটি ম্যারাথন জয়ের গল্প নয়। এটি ভালোবাসা, দায়িত্ববোধ আর অসম্ভব পরিস্থিতির মধ্যেও হাল না ছাড়ার গল্প।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের