নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট - সাংসদ-অভিনেতা দেব, জয় গোস্বামী, মহম্মদ শামি থেকে প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানিতে তলব করেছিল নির্বাচন কমিশন। এবার SIR শুনানিতে ডাক হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে। আগামী ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
কমিশনের নোটিশে সাংসদ সামিরুল ইসলামকে বলা হয়েছে, ‘‘বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী SIR-এর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার/নিজের নামের অমিলের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী SIR-এর ভোটার তালিকার সাথে ভুল ভাবে যুক্ত করেছেন।“ সূত্রের খবর, আগামী ১৯ জানুয়ারি সকাল ১১ টায় হাজিরা দিতে বলা হয়েছে সামিরুল ইসলামকে।
সামিরুলের দাবি, “এরা পারলে গোটা বাংলার মানুষকেই SIR-এর নোটিশ ধরায়। যাকে-তাকে যখন-তখন SIR-এর নোটিশ ধরিয়ে দিচ্ছে। আমার পরিবার স্বাধীনতার আগে থেকেই দুনিগ্রামের বাসিন্দা। কিন্তু তা এখন আমাদের প্রমাণ করতে হবে। SIR-এর শুনানির নোটিশ যখন ধরানো হয়েছে, তখন আমি অবশ্যই হাজিরা দিতে যাব।“
ঘটনাচক্রে, স্বাধীনতার আগে থেকে রামপুরহাটের দুনিগ্রামের বাসিন্দা সামিরুলের পরিবার। বর্তমানে দুনিগ্রাম হাসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। হাসন কেন্দ্রের ভোটার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তবুও তাঁকে SIR শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
সেবক রোডে এই অভিযান চালানো হয়
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের