নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারের নেমেছে শাসক - বিরোধী শিবির। ভোটের মুখে দেওয়াল দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা। নেতাজিনগর থানার সামনে শাসক - বিরোধী সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোট ঘনিয়ে আসতেই দেওয়াল লিখন ও রং করার কাজে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই আবহেই দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকায় একটি দেওয়াল দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের করা একটি দেওয়াল তৃণমূল কর্মীরা দখল করে নেয়। এর প্রতিবাদে রবিবার বিজেপি কর্মী সমর্থকেরা নেতাজিনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন।
গেরুয়া শিবিরের দাবি, সেই সময় তৃণমূলের কর্মীরা সেখানে এসে হামলা চালায়। ইটপাটকেল ছোড়া হয়, লাঠি দিয়ে মারধরের অভিযোগও তোলা হয়েছে। এতে তাদের একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির। পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা নেওয়ার অভিযোগও উঠেছে তাদের তরফে।
অন্যদিকে,তৃণমূলের পালটা অভিযোগ, দেওয়াল ‘চুরি’ করতে এসেছিল বিজেপি কর্মীরাই। তাদের উপস্থিতি টের পেয়েই বিজেপি কর্মীরা ইট ও জুতো ছুড়তে শুরু করে বলে দাবি তৃণমূলের। দুই পক্ষের তুমুল সংঘর্ষে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় নেতাজিনগর থানা চত্বর। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী। পরে পুলিশ ব্যারিকেড করে দুই পক্ষকে আলাদা করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের