নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়া এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থাকার অভিযোগকে সামনে রেখে এবার আন্দোলনের ডাক দিল শাসক দল। আগামী ৬ মার্চ শুক্রবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ পড়েছে। তার দাবি, এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিশেষ নিবিড় সংশোধনীর নামে প্রশাসনিক গাফিলতি ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর বহু ভোটার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদেই মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভে শামিল হচ্ছেন।
আগামী ৬ মার্চ দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মুখ্যমন্ত্রী আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন অভিষেক। দলের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানানো হবে। পাশাপাশি, প্রয়োজনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের