নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পবিত্র রমজান মাসে মদিনায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। কিন্তু যুদ্ধের আবহে সেখানে আটকে পড়েছেন তারা। ফেসবুক লাইভে নিজেই সেই অভিজ্ঞতার কথা জানালেন মেয়র-কন্যা প্রিয়দর্শিনী হাকিম।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পরিবার পবিত্র রমজান উপলক্ষ্যে সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় গিয়েছিলেন। প্রিয়দর্শিনী হাকিম জানান, এই প্রথমবার রমজানের সময় সেখানে যাওয়ার সুযোগ হয়েছে তাদের। গত তিনদিন ধরে মদিনায় অবস্থান করছেন তারা। এদিন নমাজ আদায়ের পরই যুদ্ধের আবহ সংক্রান্ত দুঃসংবাদ পান বলে জানান প্রিয়দর্শিনী।
ফেসবুক লাইভে এসে প্রিয়দর্শিনী জানান, মদিনায় তার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভিন্ন ভাষাভাষির মানুষের সমাগম সেখানে। ভাষা না মিললেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সকলে। তবে এই পবিত্র সময়ের মধ্যেই যুদ্ধ পরিস্থিতির খবর তার মন ভেঙে দিয়েছে। রমজানের মতো পবিত্র মাসে ইসলাম ধর্মাবলম্বী দেশের উপর আঘাত হানার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং শান্তির কামনা করেন। যদিও তিনি আশ্বস্ত করেছেন, ভিন দেশে আটকে থাকলেও আপাতত তারা নিরাপদেই রয়েছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের