নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসের আবহেই বাংলার মাটিতে জাতীয়তাবাদী চেতনার অন্যতম পথিকৃৎ ঋষি অরবিন্দকে স্মরণ। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পাশাপশি স্বাধীনতা সংগ্রামী ও দার্শনিক ঋষি অরবিন্দের জন্মদিন। বদলের বাংলায় তার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের সরকারি কর্মসূচি শেষে শেক্সপিয়র সরণিতে ঋষি অরবিন্দের বাসভবনে গিয়ে তার মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
শনিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিকেলে শেক্সপিয়র সরণিতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋষি অরবিন্দের ঐতিহাসিক বাসভবনে গিয়ে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে অরবিন্দের অবদান এবং জাতীয়তাবাদী চেতনায় তার ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ঋষি অরবিন্দের জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে আগের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, 'গত ১৫ বছরে আজকের দিনে এই বাড়িতে সরকারের কেউ আসেনি। আমি এনিয়ে বেশি কিছু বলতে পারি না, কিন্তু ব্যাপারটা বেশ দৃষ্টিকটূ।'
এদিন ঋষি অরবিন্দের বাসভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এর আগে আমার কখনও এখানে আসার সুযোগ হয়নি। আজ আসতে পেরে ধন্য মনে করছি। এই বাড়িটি যারা রক্ষণাবেক্ষণ করেন, তারা আমাকে বেশ সমাদর করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।' তাদের সঙ্গে কথা বলেন এবং বাড়িটির ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রীর হাতে ঋষি অরবিন্দকে নিয়ে বেশ কিছু বইও তুলে দেওয়া হয়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের