নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জন্য আপাতত স্বস্তির খবর। জমি দুর্নীতি মামলায় তার অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে এই মুহূর্তে সুমিতকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা। তবে একইসঙ্গে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাকে। আগামী বুধবার ফের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
জমি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই সুমিত রায়ের খোঁজ করছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, বেশ কিছুদিন তিনি বেপাত্তা ছিলেন। এমনকি তার সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তদন্তকারীরা গেছিলেন। এরপর গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। চাকরি দুর্নীতির একটি মামলায় হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেও জমি দুর্নীতি মামলায় সুরাহা হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেকের আপ্তসহায়ক। সেখানেই অন্তর্বর্তী রক্ষাকবচ পান তিনি।
শীর্ষ আদালতের আগের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা। সেই নির্দেশ মেনেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তিনি। শনিবার থেকে টানা তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। শুক্রবারের শুনানিতে সুমিতের আইনজীবী আদালতে জানান, তার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন। অন্যদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুমিত সত্যিই তদন্তে সহযোগিতা করছেন কি না, তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছ থেকে রিপোর্ট নিয়ে জানতে হবে।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত আগের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। অর্থাৎ, সুমিত রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তী রক্ষাকবচ থাকছে এবং এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। ফলে জমি দুর্নীতি মামলায় আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে স্বস্তি পেলেন সুমিত রায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের