নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতার ৮০তম বর্ষে রেড রোডের মঞ্চ থেকে বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যতের উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা সংগ্রামে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করে তার আত্মত্যাগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ২০৪৭ সালের ‘বিকশিত ভারতের' স্বপ্নপূরণে ‘বিকশিত বাংলা’ গড়ার ডাক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বানও জানালেন তিনি।
৮০তম স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে রেড রোডের মঞ্চে উঠে বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। ক্ষমতার পালাবদলের পর তার জন্মবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শ্যামাপ্রসাদকে বিশেষ মর্যাদায় স্মরণ করা হচ্ছে। স্বাধীনতা দিবসের মঞ্চেও তার অবদানের কথা তুলে ধরে বাংলার ইতিহাসের সঙ্গে তার ভূমিকার যোগসূত্র ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যের সঙ্গে বাংলাকেও যুক্ত করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর কথায়, ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন তখনই পূর্ণ হবে, যখন উন্নত পশ্চিমবঙ্গও তৈরি হবে। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং নিরাপত্তার পাশাপাশি পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলার দীর্ঘ রাজনৈতিক ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর পাশাপাশি মাতঙ্গিনী হাজরা ও বীণা দাসের মতো বীরাঙ্গনাদের স্মরণ করেন তিনি। তার বার্তা, এই ঐতিহ্যের বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের