নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বদলের বাংলায় স্বাধীনতা দিবস উদযাপনে রেড রোডে নতুন ইতিহাস। ৮০তম স্বাধীনতা দিবসে এই প্রথম রেড রোডের সরকারি অনুষ্ঠানের সূচনায় বেজে উঠল বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণাঢ্য কুচকাওয়াজ, একের পর এক ট্যাবলো এবং কড়া নিরাপত্তায় দেশাত্মবোধের আবহে সেজে উঠল কলকাতার রেড রোড।
স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে পৌঁছে প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল বন্দে মাতরম পরিবেশন। স্বাধীনতা দিবসের আবেগ ও দেশাত্মবোধকে আরও উজ্জ্বল করে তোলে এই আয়োজন। এদিন কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জন আইপিএস আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পদক। কুচকাওয়াজে এই প্রথম কম্যান্ডারের পাশাপাশি সহকারী কম্যান্ডারের উপস্থিতিও ছিল বিশেষ আকর্ষণ।
এরপর একে একে প্রদর্শিত হয় মোট ১২টি ট্যাবলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলোর পাশাপাশি জায়গা করে নেয় অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার মতো একাধিক থিম। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাতেও ছিল বাড়তি নজর। রেড রোডের নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শহরজুড়ে প্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। রেড রোডকে ১৩টি জোন এবং ৮০টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়।
দায়িত্বে ছিলেন ডিসি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, মেট্রো স্টেশন, বাজার, শপিং মল এবং ধর্মীয় স্থানগুলিতেও বাড়ানো হয় নজরদারি। নাকা চেকিং, পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিমের পাশাপাশি সাদা পোশাকে পুলিশকর্মীরাও নজর রাখেন। সব মিলিয়ে ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠান পেল নতুন মাত্রা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের