নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসে তৃণমূলের অন্দরে সৌজন্যের নতুন ছবি। ঋতব্রত শিবিরের দখলে থাকা দলের মেট্রোপলিটন কার্যালয়ে আচমকাই হাজির কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন গাড়ি থামিয়ে সটান পার্টি অফিসে ঢুকে পড়েন তিনি। মুহূর্তে তৈরি হয় চমকের আবহ, তবে রাজনৈতিক বিভাজন সরিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মিশে গেলেন কুণাল।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঋতব্রত শিবিরের নেতাকর্মীরা। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন আচমকাই কার্যালয়ের সামনে এসে থামে কুণাল ঘোষের গাড়ি। গাড়ি থেকে নেমে কোনও দ্বিধা না দেখিয়েই পার্টি অফিসে ঢুকে পড়েন বেলেঘাটার বিধায়ক। তাকে দেখে খানিকটা চমকেই গেছিলেন সেখানে উপস্থিত ঋতব্রত শিবিরের নেতারা। বরং স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হন কুণাল। শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সতীর্থদের অনুরোধে কয়েক মিনিট বক্তব্যও রাখেন তিনি।
এদিন কুণাল ঘোষের বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন কুণাল। যদিও এই সময় উপস্থিত ছিলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আচমকা এই ভিজিট প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম দেখলাম সকলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন হয়েছে। আমি এলাকার বিধায়ক হিসেবে সেখানে গেছিলাম। আর আমাদেরই তো পার্টি অফিস। অসুবিধা কি?'
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের