নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত শহরের অন্যতম মুখ ধর্মতলা। অথচ সেই প্রাণকেন্দ্রের ফুটপাতই দখল হয়ে রয়েছে প্লাস্টিকের চাদর আর বেআইনি ব্যবসায়। স্বাধীনতা দিবসে দলীয় সদর দফতরের মঞ্চ থেকে এবার ধর্মতলা-এসপ্ল্যানেডকে দখলমুক্ত করার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুধু বার্তাই নয়, আগামীকাল থেকেই ধর্মতলা পরিষ্কারের কাজ শুরু করতে কাউন্সিলরদের নির্দেশও দিলেন তিনি।
মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মতলার ফুটপাত দখল নিয়ে সরব হন শমীক ভট্টাচার্য। তার দাবি, বছরের পর বছর ধরে ধর্মতলা ও এসপ্ল্যানেড চত্বরে ফুটপাত জবরদখল করে ব্যবসা চলছে। প্লাস্টিকের চাদরে ঢেকে যাচ্ছে একের পর এক দোকান। এর ফলে শতাব্দী প্রাচীন দোকানগুলিও কার্যত আড়ালে চলে যাচ্ছে। শমীকের বক্তব্য, দীর্ঘদিন ধরে কর্পোরেশনকে কর দেওয়া ব্যবসায়ীদের অধিকার রক্ষা করার দায়িত্ব স্থানীয় কাউন্সিলরদের।
তাই কোনও সরকারি নির্দেশের অপেক্ষা না করে ধর্মতলা-এসপ্ল্যানেড চত্বর পরিষ্কার করার জন্য দলীয় প্রতিনিধিদের দায়িত্ব নিতে বলেন তিনি। তার স্পষ্ট বার্তা, কলকাতার প্রাণকেন্দ্রকে তার পুরনো চেহারায় ফিরিয়ে আনতে হবে। এর পাশাপাশি বেআইনি দখলদারি নিয়ে আরও কড়া অবস্থান নেন বিজেপির রাজ্য সভাপতি। ধর্মতলা থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সংঘাত নয়, সমন্বয়ের পথেই এগোতে হবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের