নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার কলকাতা মেট্রোর একাধিক লাইনে পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। কিছু লাইনে নির্ধারিত সংখ্যার তুলনায় কম মেট্রো চলবে। আবার একটি লাইনে আজ কোনও পরিষেবা থাকছে না। তবে প্রথম মেট্রো আর শেষ মেট্রোর নির্ধারিত সময়ে কোনও বদল হয়নি। সকাল থেকে যাত্রার আগে কোন লাইনে কত মেট্রো চলছে, তা জেনে বের হলেই ভালো।
জুলাইয়ের শেষ দিকে মেট্রোর পরিষেবার সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সকাল ৬টা থেকে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছাড়ছে। আজ স্বাধীনতা দিবসে পরিষেবার সংখ্যায় কিছুটা কাটছাঁট করা হলেও প্রথম-শেষ মেট্রোর সময় একই থাকছে। তাই আজ যাত্রার পরিকল্পনা করার ক্ষেত্রে লাইনের পরিষেবা সংখ্যা আগে থেকে জানা দরকার।
কোন লাইনে কত পরিষেবা, কোথায় বন্ধ মেট্রো ?
• ব্লু লাইন - আজ মোট ১৯৪টি মেট্রো চলবে। ৯৭টি আপ পরিষেবা, ৯৭টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম-শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।
• গ্রিন লাইন - মোট ১৪৮টি পরিষেবা চলবে। ৭৪টি আপ, ৭৪টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম-শেষ মেট্রোর সময় একই থাকছে।
• ইয়েলো লাইন - মোট ৯২টি পরিষেবা স্বাভাবিক নিয়মে চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো ৫টির বদলে ৪টি থাকবে। প্রথম-শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।
• পার্পল লাইন - আজ স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
• অরেঞ্জ লাইন - ১৫ অগাস্ট এই লাইনে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের