6a80307b08ce8_InShot_20260815_145352566
আগস্ট ১৫, ২০২৬ দুপুর ০২:৫৫ IST

স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে উত্তেজনা, ডিম বৃষ্টির শিকার মমতাপন্থী নেত্রী উপাসনা চৌধুরী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাধীনতা দিবসের সকালেই আশুতোষ কলেজে উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই ডিম থেরাপির শিকার হলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কলেজে ঢোকার সময় তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, একের পর এক ডিম ছোড়া হয় উপাসনার দিকে। ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ চত্বর।

শনিবার ১৫ আগস্টের সকালে আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দিতে গেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী তথা টিএমসিপির সভানেত্রী উপাসনা চৌধুরী-সহ দলের কয়েকজন। অভিযোগ, তাদের কাছে কলেজের পরিচয়পত্র না থাকায় ভিতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। সেই সময় কলেজ চত্বরে উপস্থিত বহিরাগতদের নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।

এরপরই উপাসনা চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। একের পর এক ডিম এসে তার মাথা ও গায়ে লাগে বলে দাবি তৃণমূল নেত্রীর। ঘটনায় আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দেন উপাসনা। তার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কলেজে বহিরাগতরা ঢুকেছিল এবং তাদের পরিচয়পত্র যাচাই করা হয়নি। অথচ তারা জাতীয় পতাকা উত্তোলনের জন্য কলেজে গেলে তাদেরই বহিরাগত বলে বাধা দেওয়া হয়েছে।

উপাসনার আরও অভিযোগ, বিজেপি ও এবিভিপির সদস্যরাই তার দিকে ডিম ছুড়েছেন,  ঘটনায় পুলিশ তাদের মদত দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও এবিভিপি। ফলে স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আশুতোষ কলেজে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ! শনিবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
আগস্ট ১৫, ২০২৬

কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি 

স্বাধীনতার আবহে ঋষি অরবিন্দের বাড়িতে শুভেন্দু , জাতীয়তাবাদী চেতনায় নতুন বার্তা
আগস্ট ১৫, ২০২৬

জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা

ধর্মতলা পরিষ্কার রাখলে তবেই বোঝা যাবে বিজেপি ক্ষমতায় , স্বাধীনতা দিবসে কড়া বার্তা শমীকের
আগস্ট ১৫, ২০২৬

ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা

কাল থেকেই রাজ্যে শুরু আয়ুষ্মান ভারত , চিকিৎসায় মিলবে আরও সুরক্ষা
আগস্ট ১৫, ২০২৬

আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা

নিউটাউনে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন , কোনক্রমে প্রাণে বাঁচল চালক
আগস্ট ১৫, ২০২৬

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়

ঋতব্রত শিবিরের স্বাধীনতা দিবস উদযাপনে আচমকাই কুণাল ঘোষ , একই মঞ্চে সৌজন্যের নজির
আগস্ট ১৫, ২০২৬

ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা

বিকশিত ভারতের সঙ্গে বিকশিত বাংলাও গড়ে তুলতে হবে , স্বাধীনতা দিবসে ঐক্যের ডাক শুভেন্দুর
আগস্ট ১৫, ২০২৬

শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর

বদলের বাংলায় রেড রোডে নতুন ইতিহাস, স্বাধীনতা দিবসে প্রথমবার বাজল বন্দে মাতরম
আগস্ট ১৫, ২০২৬

প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়

স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোয় বদল, জেনে নিন সঠিক সময়
আগস্ট ১৫, ২০২৬

একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২ লক্ষ বাড়িতে সৌর প্যানেল ! ১০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের
আগস্ট ১৪, ২০২৬

সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

স্বাধীনতা দিবসে নো মোবাইল ! রেড রোডে নজরদারির কড়া ব্যবস্থা
আগস্ট ১৪, ২০২৬

পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

কন্যারত্ন দিবসে বাংলার মেয়েদের জন্য বড় উপহার শুভেন্দুর , ১০ লক্ষের বেশি ছাত্রীর হাতে সরকারি সহায়তা
আগস্ট ১৪, ২০২৬

১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি

বন্দে মাতরম গাওয়ার সময় মানতে হবে নির্দিষ্ট নিয়ম , স্কুলগুলির জন্য কড়া নির্দেশ কেন্দ্রের
আগস্ট ১৪, ২০২৬

জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন

জমি দুর্নীতি মামলায় স্বস্তি সুমিত রায়ের , গ্রেফতারিতে আপাতত নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
আগস্ট ১৪, ২০২৬

অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের

মাস্টার্স ডিগ্রিতে বড় বদল , কলেজের পড়ুয়াদের জন্য আসছে নতুন নিয়ম
আগস্ট ১৪, ২০২৬

ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের