নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনে বিলাসবহুল BMW গাড়িতে ভয়াবহ আগুন। BMW গাড়িতে হঠাৎই দাউদাউ করে আগুন ধরে যায়। আচমকা এই বিপত্তিতে শাপুর্জি এলাকা জুড়ে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোখের সামনে চলন্ত গাড়িতে আগুন জ্বলতে দেখে , এলাকার পথচারী আর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , নিউটাউনে টেকনোসিটি থানা এলাকার NBBC বিল্ডিংয়ের সামনে এই ঘটনাটি ঘটে। রাত ১০ টা নাগাদ গাড়িটিতে আচমকাই আগুন দেখতে পাওয়া যায়। গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক নেমে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কিন্তু চালক নামার পরেই আগুন দ্রুত পুরো BMW গাড়িটিতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাস্তার সামনে গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ থাকে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , যান্ত্রিক ত্রুটি আর শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
ডিগ্রিতে থাকতে পারে সংশ্লিষ্ট কলেজের নাম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের