নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাস্টার্স পড়াশোনার ক্ষেত্রে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজে পড়া মাস্টার্স পড়ুয়াদের ডিগ্রির ধরন এবার বদলাতে পারে। ডিগ্রিতে সংশ্লিষ্ট কলেজের নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজের মাস্টার্স কোর্স পরিচালনার জন্য পৃথক বোর্ড অফ স্টাডিজ তৈরির পরিকল্পনাও রয়েছে।
নতুন নিয়ম চালু হলে কলেজে পড়া পড়ুয়াদের ডিগ্রিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তাদের কলেজের নাম উল্লেখ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়া পড়ুয়াদের ডিগ্রিতে থাকবে শুধু বিশ্ববিদ্যালয়ের নাম। ফলে দুই ধরনের ডিগ্রির মধ্যে আলাদা পরিচয় তৈরি হবে। তবে দুটি ডিগ্রিই বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হবে।
মাস্টার্সের পরীক্ষা নিয়েও বদলের প্রস্তাব রয়েছে। পড়ুয়ারা নিজেদের কলেজেই পরীক্ষায় বসতে পারবেন। তবে খাতা মূল্যায়নের জন্য এক কলেজের উত্তরপত্র অন্য কলেজে পাঠানো হবে। প্রশ্ন তৈরি থেকে শুরু করে কোর্স পরিচালনার কাজে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কলেজের শিক্ষক শিক্ষিকারাও যুক্ত থাকবেন।
বুধবারের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রস্তাবগুলি এখনও চূড়ান্ত নয়। আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। কলেজের অধ্যক্ষদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ডিগ্রিতে কলেজের নাম থাকলে সংশ্লিষ্ট কলেজের পরিচিতি বাড়বে। তবে শুধু ডিগ্রি আলাদা করলেই পড়াশোনার মান উন্নত হবে না।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টি
জাতীয়তাবাদী মনীষীর বাড়িতে শুভেন্দুর শ্রদ্ধা
ধর্মতলা-এসপ্ল্যানেডে জবরদখল নিয়ে কড়া বার্তা
আয়ুষ্মানে নাম না থাকলেও মিলবে বিকল্প বিমা
স্বাধীনতা দিবসে উত্তপ্ত আশুতোষ কলেজ
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়
ঋতশিবিরের কার্যালয়ে কুণালের আগমন ঘিরে রাজনৈতিক জল্পনা
শ্যামাপ্রসাদ স্মরণে রেড রোডে ঐক্যের ডাক শুভেন্দুর
প্রায় ১২ টি ট্যাবলো প্রদর্শিত হয়
একাধিক লাইনে মেট্রো চলাচলের পরিসংখ্যান বদল
সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
১০ লক্ষের বেশি ছাত্রীর অ্যাকাউন্টে ৪১৮ কোটি
জাতীয় গানের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট নিয়ম মেনে পরিবেশন
অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের