নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - স্বাধীনতার ৭৯ বছর পর এই প্রথম কাঁচা রাস্তায় পিচ ঢেলে তৈরি হলো ঝকঝকে পাকা রাস্তা। জলপাইগুড়ি সদর ব্লকের মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের মানুষজনের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। ফলে বর্ষার দিনে কাদা আর গর্তের দুর্ভোগ থেকে মুক্তি মিললো তিনটি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় সূত্রের খবর , এতদিন গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা ছিল কাঁচা রাস্তা। বর্ষাকালে কাদা জমে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ত , এমনকি জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না গ্রামে। সেই কষ্টের দিন এখন ইতিহাস। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে ২.৫ কিমি দীর্ঘ পাকা রাস্তা। ফলে যাতায়াতের সুবিধা মিলেছে মঙ্গলঘাট পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে।
গ্রামবাসী অর্চনা ব্যানার্জী জানিয়েছেন , আগে বর্ষার দিনে মাটির রাস্তায় চলাফেরা ছিল খুব কষ্টকর। বাচ্চারা স্কুলে যেতে পারতো না , রোগী নিয়ে বিপাকে পড়তে হতো। অনেক দিন পর রাস্তাটা হল , খুব ভালো হয়েছে। এখন গ্রামের সবাই স্বস্তি পেয়েছে খুব।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের