নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আচমকাই বন্ধ হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। স্বাধীনতা দিবসের সকালে এই ঘটনায় সংগঠনকে ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। অ্যাকাউন্ট বন্ধের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে।
শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানান সংগঠনের প্রধান অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটিকে 'কাপুরুষোচিত কাজ' বলেও আক্রমণ করেন তিনি। তবে অ্যাকাউন্ট বন্ধের নির্দিষ্ট কারণ জানাননি তিনি। পরে সংগঠনের এক্স হ্যান্ডেল থেকেই জানানো হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফের সচল হয়েছে।
ককরোচদের দাবি, স্বাধীনতা দিবসে ইচ্ছাকৃত ভাবে তাদের নিশানা করা হয়েছে। কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের। তবে কোনও চাপেই তারা পিছিয়ে যাবে না বলে বার্তা দেওয়া হয়। এর আগেও একই ধরনের অভিযোগ তুলেছিলেন দীপকে। গত মে মাসে তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। এবার সংগঠনের অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় ফের সরব হলেন ককরোচ জনতা পার্টির প্রধান।
নিট প্রশ্নফাঁস আন্দোলনের সময় নজরে আসে ককরোচ জনতা পার্টি। সেই আন্দোলনে সাফল্যের পর সংগঠন আরও সক্রিয় হয়েছে। তবে এখনই মূলধারার রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দীপকে। এর মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করেছে সংগঠন। গত সোমবার নতুন কর্মসূচির কথা জানায় ককরোচ জনতা পার্টি। গ্রামীণ সরকারি স্কুলগুলিতে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে নামবে তারা। শনিবার ১৫ আগস্ট থেকেই কর্মসূচি শুরু হওয়ার কথা।
এক ভিডিয়ো বার্তায় দীপকে জানান, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজের গ্রাম থেকেই কর্মসূচির সূচনা করবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ শিক্ষার সমস্যাগুলি সামনে আনতে চান দীপকে। স্কুলগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ বাড়ানোর দাবি থাকবে। নিট আন্দোলনের পর এবার শিক্ষাক্ষেত্রের অন্য সমস্যাকেও সামনে আনছে সংগঠন। ইনস্টাগ্রাম বিতর্কের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে ককরোচ জনতা পার্টি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের