নিজস্ব প্রতিনিধি , রাঁচি - স্বাধীনতা দিবসে তেরঙ্গা যাত্রা করতে গিয়ে বাধার মুখে পড়লেন অনশনকারী ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রাঁচিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এমন একটি দিনে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে নানা মহলে।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাঁচিতে তেরঙ্গা যাত্রার পরিকল্পনা করেছিলেন দেবেন্দ্র। অনশনরত অবস্থাতেই সমর্থকদের নিয়ে পথে নামতে চেয়েছিলেন তিনি। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের ইচ্ছাও ছিল তাঁর। তবে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে দাবি। প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত ১৪ দিন ধরে অনশনে রয়েছেন দেবেন্দ্র। কয়েক দিন আগে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচির পর তাঁকে রাঁচির সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম দিকে নির্জলা অনশন করলেও পরে জল গ্রহণ করেন তিনি। অনশন অবশ্য এখনও চালিয়ে যাচ্ছেন ছাত্রনেতা। শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে তেরঙ্গা যাত্রায় যোগ দিতে চান দেবেন্দ্র। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁকে বাধা দেয়। ধাক্কাধাক্কি করা হয় বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ তাঁকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় বলে অভিযোগ।
দেবেন্দ্রর দাবি, তাঁকে ধাক্কাধাক্কি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই বাইরে যেতে দেওয়া হয়নি। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনশনকারী ছাত্রনেতা। ঘটনার প্রতিবাদে হাসপাতালের ঘরের বাইরেই ধরনায় বসেন তিনি। দেবেন্দ্র বলেন, 'এ কেমন স্বাধীনতা? জাতীয় পতাকা তোলার অনুমতিও পেলাম না'।
তাঁর আরও দাবি, পুলিশের ধাক্কাধাক্কিতে বুকে আঘাত লেগেছে। তাঁর সঙ্গে থাকা কয়েক জনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যতক্ষণ বাইরে যাওয়ার অনুমতি না মিলবে, ততক্ষণ অবস্থান চালানোর হুঁশিয়ারি দেন। আরও একটি বার্তায় দেবেন্দ্র জানান, পুলিশের বাধার পর তিনি নিজের ঘরের দরজার বাইরে বসে পড়েছেন। চিকিৎসাও করাবেন না বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এই লড়াই শুধু ব্যক্তিগত নয়। সাধারণ মানুষের অধিকার এবং ন্যায়ের দাবিতেই আন্দোলন চালিয়ে যাবেন তিনি।
ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরেই দেবেন্দ্রর আন্দোলন শুরু হয়েছিল। দীর্ঘ অনশনের জেরে তাঁকে ঘিরে সমর্থনও বাড়ছে। ইতিমধ্যেই অনেকে তাঁকে ঝাড়খণ্ডের 'সোনম ওয়াংচুক' বলে তুলনা করছেন। স্বাধীনতা দিবসে তেরঙ্গা যাত্রা ঘিরে নতুন বিতর্কে সেই আন্দোলনই ফের আলোচনায় উঠে এল।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের