নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার সই জালিয়াতি বিতর্কে যখন তৃণমূল কংগ্রেসের উপর চাপ ক্রমশ বাড়ছিল, তখনই এল বড় সাংগঠনিক সিদ্ধান্ত। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে এই দুই বিধায়কের নাম উল্লেখ করার কয়েক মিনিটের মধ্যেই বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।
বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে সই জালিয়াতির অভিযোগ সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। অভিযোগ, বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত নথিতে অসঙ্গতি ধরা পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছে সিআইডি। তদন্তের পরিধি বাড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
এই আবহেই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই প্রথম স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সিআইডিকে তদন্তভার দেওয়া হয় বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে দুই বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কারের বিষয়টি ইতিমধ্যেই বিধানসভার স্পিকারকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দুই বিধায়ককেও ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের