নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সংরক্ষণ ব্যবস্থায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আলাদা ‘সাব কোটা’ তৈরির আবেদন নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এই দাবির বিরোধিতা করেছে মোদি সরকার। বিষয়টি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা।
সম্প্রতি একাধিক আবেদনকারী একসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা করেন। তাঁদের পক্ষ থেকে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। আবেদনে বলা হয়, ST, SC, OBC ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির মধ্যেই তৈরি হোক আলাদা ভাগ। সেই অংশ বরাদ্দ করা হোক আর্থিকভাবে দুর্বলদের জন্য। আবেদনকারীদের দাবি, সংরক্ষণের সুবিধার মধ্যে কিছু অংশ আয়ভিত্তিক রাখা প্রয়োজন। এতে প্রকৃত দরিদ্ররা সুযোগ পাবেন। তাঁদের মতে, আর্থিক সমস্যায় থাকা মানুষদেরও সমান গুরুত্ব দেওয়া উচিত।
মামলায় আরও আবেদন করা হয়, OBC সংরক্ষণের মতো 'ক্রিমি লেয়ার' নিয়ম এসসি ও এসটির ক্ষেত্রেও চালু হোক। আবেদনকারীদের যুক্তি, আর্থিকভাবে স্বচ্ছলদের বাদ দেওয়া হলে সুবিধা পৌঁছবে প্রকৃত পিছিয়ে থাকা মানুষের কাছে। এই আবেদনের পর কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক পাল্টা হলফনামা জমা দেয়। সেখানে মোদি সরকার নিজেদের অবস্থান জানায়। কেন্দ্রের বক্তব্য, সংরক্ষণের উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক দুর্বলতা দূর করা নয়।
সরকার জানায়, দীর্ঘদিনের সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার মানুষদের সুযোগ দেওয়াই সংরক্ষণের লক্ষ্য। শিক্ষা ও সরকারি চাকরিতে তাঁদের অংশগ্রহণ বাড়াতেই এই ব্যবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রের দাবি, সংবিধানে নির্দিষ্ট সামাজিক কারণের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র আর্থিক অবস্থার ভিত্তিতে এই কাঠামো বদলানো সম্ভব নয়। আবেদনকারীরা সংরক্ষণের আসল উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন বলেও জানায় সরকার।
SC ও ST-এর ক্ষেত্রে 'ক্রিমি লেয়ার' চালুর আবেদনেও আপত্তি জানিয়েছে কেন্দ্র। সরকারের বক্তব্য, ১৯৯২ সালের ইন্দ্রা সাহানি মামলায় সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল, 'ক্রিমি লেয়ার' নীতি শুধুমাত্র ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর। SC ও ST সংরক্ষণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। পরবর্তী একাধিক রায়েও একই অবস্থান বহাল রয়েছে।
কেন্দ্র আরও জানায়, 'ক্রিমি লেয়ার'-এর আওতায় পড়েন আর্থিকভাবে স্বচ্ছল, শিক্ষিত ও বেশি উপার্জনকারী মানুষ। ওবিসি সংরক্ষণের সুবিধা থেকে তাঁদের বাদ দিতেই এই নিয়ম চালু হয়েছিল। তবে একই ব্যবস্থা SC ও ST-এর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছে সরকার। কেন্দ্রের মতে, দুই সংরক্ষণ ব্যবস্থার সামাজিক প্রেক্ষাপট আলাদা।
সরকারের কথায়, সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হলে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। আদালতের নির্দেশে এই কাঠামো বদলানোর সুযোগ নেই বলেও জানায় মোদি সরকার।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের