নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাস্তার ধারে যাত্রী প্রতীক্ষালয়ে দোকান নির্মাণ করে বেআইনিভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মহিষাদল এলাকায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সরব হতেই বিষয়টি প্রশাসনের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গেঁওখালী, মহিষাদলগামী রাজ্য সড়কে অবস্থিত ভুঞ্যাসুঁড়া বাস স্ট্যান্ড। সেখানে রাস্তার পাশে রয়েছে একটি সরকারি যাত্রী প্রতীক্ষালয়। সেই পরিকাঠামোর একাংশে বাণিজ্যিক ঘর তৈরি করে শাটার বসানো হয়েছে। এই অভিযোগ উঠেছে তৃণমূলের নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরার বিরুদ্ধে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

ঘটনা প্রসঙ্গে আঞ্চলিক বিডিও বরুনাশিস সরকার জানান, 'আমাদের কাছে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। কিন্তু বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওরকম বেআইনি কাজ না হয়'।
অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান, 'এইভাবে প্রচার করা ভিত্তিহীন। এটি একটি মডেল মহিলা বিশ্রামাগার গড়ে তোলার পরিকল্পনা। যেখানে ব্রেস্ট ফিডিং সুবিধা, অত্যাধুনিক শৌচালয়, প্রবেশের দু'দিকে বসার জায়গার ব্যবস্থাও থাকবে'।
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের