6a8465518fa57_Gallery_1787061160320
আগস্ট ১৮, ২০২৬ বিকাল ০৭:৩০ IST

শরীরে ইটালিয়ান রক্ত! বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর, প্রশ্ন পরিচয় নিয়েও

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ‘বন্দে মাতরম' ঘিরে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁর মন্তব্য ঘিরে পালটা সরব হয়েছে কংগ্রেসও। জাতীয় স্তোত্র নিয়ে বিতর্ক এবার পৌঁছেছে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে।

শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সদর দফতরে উপস্থিত ছিলেন সোনিয়া। ছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেও। সেখানেই 'বন্দে মাতরম' পরিবেশন করছিলেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়ার একটি অঙ্গভঙ্গি নজরে আসে। ভিডিওতে তাঁকে গান থামানোর নির্দেশ দিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। পরে রাহুলকেও একই ধরনের ভঙ্গি করতে দেখা যায়। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির তরফে কংগ্রেসকে নিশানা করা হয়। জাতীয় স্তোত্রের প্রতি অসম্মানের অভিযোগ ওঠে। এই আবহেই মঙ্গলবার সোনিয়াকে আক্রমণ করেন কুমারস্বামী। 'বন্দে মাতরম'-এর প্রতি সকলের সম্মান থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। এরপরই সোনিয়ার ভারতীয় পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। কুমারস্বামী বলেন, 'বন্দে মাতরমকে প্রত্যেকের সম্মান করা উচিত। সোনিয়া গান্ধীর কাছ থেকে আর কী আশা করা যায়? তিনি কি আমাদের দেশের মানুষ? বিয়ের পরেই তো তিনি ভারতে এসেছিলেন। তাঁর শরীরে ইটালিয়ান রক্ত বইছে'।

কংগ্রেসের সংকীর্ণ মানসিকতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, হাত শিবিরের নেতাদের এমন আচরণ করা উচিত নয়। সেখানেই থামেননি কেন্দ্রীয় মন্ত্রী। সোনিয়ার ত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কুমারস্বামীর কথায়, 'সোনিয়া কী ত্যাগ করেছেন? তাঁর স্বামী অনেক ত্যাগ করেছেন। সোনিয়া ভারতীয় নন। সেই কারণেই তিনি ভারতীয় আবেগের বিরোধিতা করছেন'। তাঁর মন্তব্য ঘিরেই আরও তীব্র হয় রাজনৈতিক বিতর্ক। তাঁর বক্তব্যের পালটা দিয়েছেন কংগ্রেস নেতা রিজওয়ান আরশাদ।

তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী হতাশা থেকেই এমন মন্তব্য করছেন। তিনি বলেন, 'কুমারস্বামী একজন হতাশ ব্যক্তি। সোনিয়া সম্পর্কে এমন কথা বলার আগে তাঁর জানা উচিত। অনেক ভারতীয়র চেয়েও তিনি বেশি ভারতীয়'। রাজীব গান্ধীর আত্মত্যাগের কথাও তুলে ধরেন তিনি। আরশাদের বক্তব্য, রাজীব গান্ধী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সোনিয়াও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেছেন। ন্যায়পরায়ণ দেশের জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথাও বলেন কংগ্রেস নেতা। ফলে 'বন্দে মাতরম' বিতর্ক এখন বিজেপি-কংগ্রেসের নতুন রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।

আরও পড়ুন

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের