নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। শহর থেকে মফস্বল চারিদিক পুজোর আমেজে মাতোয়ারা। ইতিমধ্যেই রাজ্য থেকে জেলা একাধিক পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শ্রীরামপুরে দেখা গেল ভিন্ন চিত্র। পঞ্চমীর বিকেলে শ্রীরামপুরের আশি বছরের ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস।
সূত্রের খবর, শনিবার বিকেলে শ্রীরামপুরের ঐতিহ্যবাহী বেনিয়াপাড়া বারোয়ারী দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করেন তিনি। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে রাজ্যপালকে নটরাজের মূর্তি ও ছবি দিয়ে সংবর্ধনা জানানো হয়। উদ্বোধনের পর মণ্ডপে কিছুটা সময় কাটিয়ে তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন।

সাধারণের উদ্দেশ্যে রাজ্যপাল শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন, ' আজ এখানে পুজোর উদ্বোধনের জন্য আসা। সকলের মঙ্গল হোক, সবাই শান্তিতে থাকুক।মা দুর্গা সেই শক্তিই দেবেন।'
শনিবারের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কবীর শংকর বোসও। তিনি বলেন, 'শ্রীরামপুর সবসময়ই চমক দেয়, ২৬ তারিখেও থাকবে বিশেষ চমক। আমাদের আমন্ত্রণে এখানে রাজ্যপাল এসেছেন, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের