নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল মায়াপুর ইসকন। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি ভক্তসমাগমে উৎসবের উচ্ছ্বাস তুঙ্গে। পর্যটকদের উপস্থিতিতে এলাকার আর্থিক কর্মকাণ্ডেও গতি এসেছে বলে মত স্থানীয় ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে , মায়াপুরের ইসকন মন্দির শুধু রাজ্য বা দেশ নয়, বিশ্বজুড়ে সুপরিচিত। প্রতি বছরই লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস 'গৌর পূর্ণিমা' নামে পরিচিত। সাধারণত ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি-মার্চ মাসে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। সারা বছর একাধিক ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হলেও, এর মধ্যে অন্যতম এই আবির্ভাব তিথির মহোৎসব।

এ বছর উদযাপন পৌঁছেছে ৫৪০তম বর্ষে। সেই উপলক্ষ্যে শুরু হয়েছে ৩৪ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মন্দির চত্বরকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এই আয়োজনকে কেন্দ্র করে দেশ-বিদেশের ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মন্দির কর্তৃপক্ষের দাবি, সময়ের সঙ্গে সনাতন ধর্মের প্রতি বিদেশিদের আকর্ষণ বাড়ছে। ধর্মীয় স্থান হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন এই তীর্থক্ষেত্রকে।

শুধু তাই নয় বহু বিদেশি অনুরাগী তুলসীর মালা ধারণ করে হরিনাম সংকীর্তনে অংশ নিতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, এখানে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে রাধা-গোবিন্দের পূজা-পাঠ অনুষ্ঠিত হয়। নামসংকীর্তনের সুরে ভক্তদের অংশগ্রহণে প্রাণবন্ত থাকে পরিবেশ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, আগত অনুরাগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিদিন প্রসাদ বিতরণের পাশাপাশি গীতা-পাঠ, ভাগবত-পাঠ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে।
মন্দিরে বর্তমান জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, 'শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমধর্মের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর হরিনাম ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মনুষ্যত্ব ও প্রেম বিকাশের জন্য। সেই আদর্শকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তি, অমৃত, ধর্মীয় নবজাগরণের বার্তা পৌঁছে দিতেই সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে'।
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের