নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - খারাপ আবহাওয়ার আশঙ্কায় দীঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতেও আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না। পর্যটক, স্থানীয় বাসিন্দা সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে , আগামী ১২ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি, উত্তাল সমুদ্র, জলোচ্ছ্বাসের সম্ভাবনার কারণে এই সিদ্ধান্ত কার্যকর রাখা হয়েছে। বুধবার রাতে মাইকে প্রচার করে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়। দীঘার পাশাপাশি মন্দারমণি সহ উপকূলের বিভিন্ন এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। সমুদ্রের ধারে অপ্রয়োজনীয় ভিড় না করার আবেদন জানিয়েছে প্রশাসন।
পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। গত ২ জুলাই শঙ্করপুর উপকূলে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। তাদের দ্রুত উদ্ধার করতে প্রশাসন আরও সক্রিয় হোক, সেই দাবি জানিয়েছেন শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী কয়েক দিনে এই ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের