নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ জল্পনা, টানটান রাজনৈতিক নাটক এবং সংখ্যার লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে বিধানসভায় শক্তি পরীক্ষায় জয়ী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া চিঠিকে স্বীকৃতি দিলেন স্পিকার রথীন্দ্রনাথ বোস। ফলে তৃণমূলের পরিষদীয় দলের নিয়ন্ত্রণ এখন কার্যত ঋতব্রত শিবিরের হাতে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যের বিরোধী রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও বিভেদের ইঙ্গিত মিলছিল। তবে বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে স্বাক্ষর বিতর্ক সেই অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে আসে। শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সামনে আসতেই দলের ভিতরে শুরু হয় তীব্র সংঘাত।
এই পরিস্থিতিতে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিদ্রোহী শিবিরকে সংগঠিত করার কাজে নামেন। বিধানসভায় ‘আসল তৃণমূলের' স্বীকৃতি পেতে প্রয়োজন ছিল নির্বাচিত বিধায়কদের দুই-তৃতীয়াংশ সমর্থন। সেই লক্ষ্যে একাধিক বৈঠক ও রাজনৈতিক তৎপরতার পর বুধবার স্পিকারের কাছে ৫৮ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত চিঠি জমা দেন তারা।
পরিস্থিতি পর্যালোচনা করে স্পিকার বিদ্রোহী শিবিরের দাবিকে স্বীকৃতি দেন। এর ফলে পরিষদীয় দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কার্যত প্রতিষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, 'আজ থেকে বিরোধী দল হিসেবে আমাদের নতুন যাত্রা শুরু হল।' ইতিমধ্যেই বিধানসভায় বিরোধী দলের ঘরের দায়িত্বও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের