নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার নাটকীয় ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারলেন আইনজীবী। আইনজীবী চিৎকারে বলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না ভারতে।“ পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরণের ঘটনা আমাকে প্রভাবিত করে না।“
সম্প্রতি খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের এক বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেন রাকেশ দেশাই নামের ব্যক্তি। তাঁর দাবি, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি নজরে আনা হয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।
মামলাকারী রাকেশ দেশাইকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “এটা স্পষ্ট প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ বিষয়ে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।“ এমনকি মামলা খারিজ করে দেন তিনি। তাঁর এই মন্তব্যের পর শুরু হয় চরম বিতর্ক।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...