নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাজ্যজুড়ে জোরকদমে চলছে SIR প্রক্রিয়া। পূর্বে একাধিকবার এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে শাসক শিবির। এবার সেই প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, SIR এর নামে রাজ্যে ‘সুপার এমার্জেন্সির’ পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।
উত্তরবঙ্গে সফরে গিয়ে ফের SIR নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ' এত কম সময়ে SIR করানোর তাড়াহুড়ো কেন? দুমাসের মধ্যে কোনোভাবেই SIR হতে পারেনা। দুবছর সময় দেওয়া যেত। মানুষকে বঞ্চিত ও লাঞ্ছিত করা হচ্ছে। নোটবন্দি শুনেছিলেন তো, আর এটাকে বলছি ভোটবন্দি।'
SIR আতঙ্কে একের পর এক মৃত্যু নিয়ে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে জানতে চাই। শকুনিবাবুরা লজ্জা করে না। নোটবন্দি শুনেছিলেন তো, আর এসআইআর হল ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আপনাকে চেনেন। এর থেকে বড় অসম্মান কী হতে পারে। দরকার পড়লে আপনি আমার ঠোঁট কাটুন তবুও একজনও বৈধ ভোটারের নাম যেন না কাটে।'
অনুপ্রবেশ প্রসঙ্গেও ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা। তার প্রশ্ন, ' অনুপ্রবেশের দায় কেন অমিত শাহ নেবেন না। সীমান্ত রক্ষার দায়িত্ব তো বিএসএফের। তাহলে অনুপ্রবেশ হলে দায় নেবেন না কেন অমিত শাহ।'
এছাড়াও, সম্প্রতি ‘জনগণমন’ বনাম ‘বন্দেমাতরম’ ঘিরে শুরু হওয়া বিতর্কে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনও শিক্ষাব্যবস্থা, সংবিধান, আম্বেদকরের নামে বিতর্ক। যা ইচ্ছে তাই করছেন। বন্দেমাতরম ও জনগণমন নিয়ে ঝগড়া বাঁধাচ্ছেন? লজ্জা করে না? আমাদের কাছে বন্দেমাতরম এবং জনগণমন সমান সম্মানের।'
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
ফের একবার মমতার মুখে দিল্লি দখলের ডাক
বড়জোড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির
তৃণমূলের জঙ্গলরাজ শেষ করার হুঁশিয়ারি মোদির
শওকতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন