নিজস্ব প্রতিনিধি , বীরভূম - অসাবধানতাবশত চার বছরের শিশুকন্যার গায়ে গরম জল ছুড়ে দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা। ঘটনার প্রতিবাদে সহায়িকাকে কেন্দ্রে আটকে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ঘটনাটি সিউড়ির তালডিহা শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা।
সূত্রের খবর , বীরভূমের সিউড়ি ১ ব্লকের নগরী পঞ্চায়েতের তালডিহি শিশু শিক্ষা কেন্দ্রে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ , অসাবধানতাবশত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পানমুনি হাঁসদা চার বছরের এক শিশু কন্যার গায়ে গরম জল ছুড়ে দেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে পরিবারের লোকজন সহায়িকাকে কেন্দ্রে আটকে তালা ঝুলিয়ে দেন। দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সহায়িকাকে থানায় নিয়ে যাওয়া হয়।অভিযুক্ত সহায়িকা দাবি করেন , ঘটনাটি সম্পূর্ণই দুর্ঘটনা। তিনি গরম জল নিয়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত এই ঘটনাটি ঘটে।
শিশু কন্যাটির বাবা এপ্রসঙ্গে জানান , ''আমি কাজে ছিলাম। হটাৎ করে আমার কাছে ফোন আসে আমার মেয়ের গায়ে গরম জল ফেলা হয়েছে। খবর পেয়ে আমি ছুটে আসি। হাসপাতালে নিয়ে যাই তারপর। বর্তমানে চিকিৎসাধীন আমার মেয়ে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ইচ্ছেকরে এমন করেনি। ভুলবশত হয়ে গেছে। আমার মেয়ে ঢুকছিল তখনই উনি জলটা ফেলেন যার কারণে এমন ঘটনা ঘটেছে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের