নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রবিবার বেপরোয়া বাইকের ধাক্কায় মাত্র ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও কয়েক ঘণ্টার মধ্যেই তারা জামিনে ছাড়া পায়। সেই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। জামিনের বিরোধিতা করে তারা রাস্তায় নেমে অবরোধ ও বিক্ষোভ দেখান।

সূত্রের খবর, পথ দুর্ঘটনায় আহত এক শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়া শালিমার এলাকায়। রবিবার রাতে শিশুটির মৃত্যু হতেই স্থানীয় বাসিন্দারা GT রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন।কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় শালিমারের ওই শিশু। তাকে নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।দুর্ঘটনার পরপরই গাড়িচালককে পুলিশ গ্রেফতার করলেও আদালতে তারা জামিন পান। এরপর শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে,''কীভাবে এত তাড়াতাড়ি চালক জামিন পেল?''
এক প্রতক্ষদর্শী জানান, ''রাস্তার এককোনায় শিশুটি দাঁড়িয়ে ছিল। হঠাৎই বেপরোয়াভাবে একটি বাইক তীব্র গতিতে এসে শিশুটিকে ধাক্কা মারে। কিন্তু তার পরেও তাদের গাড়ির চাকা এক মুহূর্তের জন্য থামেনি। বরং শিশুটিকে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা অভিযুক্তদের ধরে নিকটবর্তী আমতলা ফাঁড়ির পুলিশের কাছে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও ঘটনার এক ঘন্টার মধ্যে তাদের জামিন হয়। জামিন প্রসঙ্গে এলাকাবাসী পুলিশের কাছে জবাব চাইলে তারা স্পষ্ট জানায় তারা কোনো জবাব দিতে বাধ্য নয়।''

শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে সেখানেই জিটি রোড জুড়ে বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। তারা যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ ওঠানো সম্ভব হয়।
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের