নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দিনের আলোয় চাঞ্চল্যকর শিশুচুরির ঘটনা ঘটল আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ , মঙ্গলবার ১১ দিনের এক নবজাতককে চুরি করে নিয়ে পালায় এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। হাসপাতালের সামনে তীব্র বিক্ষোভ দেখায় শিশুটির পরিবার।
সূত্রের খবর , মঙ্গলবার হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে ১১ দিনের একটি শিশুকে চুরি করে নিয়ে পালায় এক মহিলা। অভিযোগ , ওই মহিলা নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে শিশুটিকে কোলে নেন টিকা দেওয়ার নাম করে। এরপর কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় তিনি। শিশুর মা মন্দিরা বাগ বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলেও ততক্ষণে শিশুসহ চম্পট দেয় অভিযুক্ত। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিবার। প্রায় আধঘণ্টা ধরে হাসপাতালের সামনের রাস্তায় অবরোধ করেন তারা। এমনকি এদিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অবহেলার অভিযোগও তোলেন তারা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ। আমতা , বাগনান সহ একাধিক রুটে নাকা চেকিং শুরু হয়। অভিযুক্তকে ধরতে চলছে জোরদার তল্লাশি। তবে এখনও পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায় নি। হাওড়া জেলা চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ কিশলয় দত্ত জানান এই বিষয়ে একটি তদন্তকারী কমিটি তৈরি করা হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। শিশুটির পরিবারের অভিযোগ , হাসপাতালের গাফিলতি ও নজরদারির অভাবেই ঘটেছে এই চুরির ঘটনা। তারা দাবি করেন , হাসপাতালের ভিতরে বা বাইরে কোথাও সিসিটিভি ক্যামেরা ছিল না।
শিশুটির মা মন্দিরা বাগ এপ্রসঙ্গে জানান , ''মহিলাটি আমার বাচ্চাটাকে নেয় নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে। তারপর উনি বাচ্চাটাকে নিয়ে চলে যেতে শুরু করে। আমি বিষয়টা বুঝতে পেরে চিৎকার করি। কিন্তু ততক্ষনে চলে যায় উনি আমার বাচ্চাকে নিয়ে। এতে হাসপাতালের গাফিলতি রয়েছে। আমার বাচ্চাকে এখনও পাওয়া যায়নি। হাসপাতালে সিসিটিভিও নেই। ফলে তদন্তেও অসুবিধে হচ্ছে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের