নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর সময় নয় এবার কড়া সময়সীমা বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। শুনানিতে ডাক পাওয়া ভোটারদের জন্য শনিবারের মধ্যেই সমস্ত নোটিশ ইস্যু করার নির্দেশ দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ১ তারিখের মধ্যেই শুনানির জন্য নির্ধারিত সব নোটিশ বিলি সম্পূর্ণ করতে হবে।
কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে চলা SIR প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানতে চান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি আদৌ শেষ করা সম্ভব হবে কিনা। এই আলোচনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, কিছু কিছু জেলায় শুনানি নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা কঠিন হয়ে পড়তে পারে। তবে তাতেও ছাড় নেই। শুনানি সংক্রান্ত নোটিশ ইস্যু ও বিলিতে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দেন মুখ্য নির্বাচন কমিশনার।
শুধু তাই নয়, নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড নিয়েও কড়া সতর্কবার্তা দেন তিনি। কমিশনের নির্দেশিত কাগজের বদলে অন্য কোনও নথি আপলোড করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ERO ও AERO-দের সাফ জানিয়ে দেন জ্ঞানেশ কুমার। দিল্লি থেকে রাজ্যে আসা অবজারভারদেরও এই বিষয়ে বাড়তি নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কড়া বার্তার মধ্যেও রাজ্যে SIR এর কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কাজ এগোচ্ছে বলেই কমিশন সূত্রে জানানো হয়েছে।
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের