নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR ইস্যুতে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একযোগে সরব, তখনই দলের ভেতর থেকে ভেসে এল ভিন্ন সুর। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রকাশ্যে জানালেন, SIR নিয়ে তার কোনও আপত্তি নেই। ফলে তার বক্তব্যে ফের একবার অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা, সমাবেশ ও সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেছেন, SIR হচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়ার ছক। এদিনও তিনি সরাসরি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। কিন্তু দলের এই আক্রমণাত্মক অবস্থানের মধ্যেই একেবারে উল্টো সুরে কথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীরের বক্তব্য, 'আমাদের আপত্তির কী আছে? করুক SIR। SIR নিয়ে ভয়েরও কিছু নেই, সতর্ক করারও কিছু নেই। শুধু আমাদের একটু সতর্ক থাকতে হবে যাতে ভোটার তালিকা থেকে কারোর নাম প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। সেটা নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে।'
তৃণমূল বিধায়ক আরও বলেন, ' SIR ভালোভাবে হোক। খসড়া ভোটার তালিকা একমাস পঞ্চায়েতে টাঙানো থাকবে। যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তখন আবার ফর্ম ফিলআপের সুযোগ আছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই।' একইসঙ্গে, হুঁশিয়ারির সুরও শোনা যায় তার গলায়। তিনি বলেন, ' তবে যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ গেছে তাহলে কে BLO কে ERO অফিসার দেখবো না। সেই অফিসারকে ঘেরাও করবো আমরা।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের