নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগেই বড় আপডেট নির্বাচন প্রক্রিয়ায়। SIR সংক্রান্ত প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যেই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে।
কমিশন সূত্রে জানা গেছে, SIR সংক্রান্ত অভিযোগগুলির নিষ্পত্তির কাজ দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা প্রায় ১৫ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশনে' থাকা অভিযোগের নিষ্পত্তি করেছেন। আদালতের নির্দেশ মেনেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ' সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ীই তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি সেই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সাধারণ মানুষকেও বিষয়টি জানানো হবে।'
অন্যদিকে অ্যাডজুডিকেশন সংক্রান্ত কাজও শেষ পর্যায়ে পৌঁছেছে কয়েকটি জেলায়। হাইকোর্ট সূত্রে জানা গেছে, বাঁকুড়া ও পুরুলিয়ায় এই কাজ প্রায় সম্পূর্ণ হওয়ায় সেখান থেকে ১৭ জন বিচারককে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে তারা নতুন জেলাগুলিতে গিয়ে অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব নেবেন।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের