নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সাংসদ-অভিনেতা দেব, জয় গোস্বামী, মহম্মদ শামি থেকে প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানিতে তলব করেছিল নির্বাচন কমিশন। এবার SIR-এর নোটিশ পেলেন বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে নেতাজির প্রপৌত্রকেও! কমিশনের ওপর ক্ষুব্ধ চন্দ্র বসু।
একদিকে যেমন SIR শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তৃণমূলের সাংসদ, বিধায়কদের ডাকা হয়েছে। অন্যদিকে তেমন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, প্রাক্তন সভাপতি টুটু বোসকে তলব করেছিল নির্বাচন কমিশন। এবার সেই তালিকায় জুড়ে গেল নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর নাম।
রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে, ২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকা কোনও ব্যক্তির সঙ্গে লিংক করানোর কলাম রয়েছে এনুমারেশন ফর্মে। কিন্তু ওই লিংকটি ফাঁকা রেখেছেন চন্দ্র বসু। তাই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এর জেরে নির্বাচন কমিশনের ওপর বেজায় চটেছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। কমিশনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছেন, “নেতাজির প্রপৌত্র আমি, আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে? কোন পথে এগোচ্ছে ভারত?”
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের