6a7887a8003e2_Gallery_1786274114456
আগস্ট ০৯, ২০২৬ বিকাল ০৭:৩২ IST

SIR-এর খসড়া তালিকায় বড় ধাক্কা! ১২ রাজ্যে বাদ পড়ল কোটি কোটি ভোটারের নাম

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরে বড়সড় চমক। প্রাথমিক যাচাইয়ের পর বাদ পড়েছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ভোটারের নাম। গড়ে প্রায় সাড়ে ১১ শতাংশ নাম নেই নতুন তালিকায়।

দেশে ইতিমধ্যেই দুই দফায় SIR হয়েছে। এবার শুরু হয়েছে তৃতীয় পর্ব। এই ধাপে দিল্লি, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর ও উত্তরাখণ্ড রয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা ও পাঞ্জাবেও প্রক্রিয়া শুরু হয়েছে। কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড ও ত্রিপুরাও রয়েছে তালিকায়। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতেও চলছে এই কাজ।

তবে এই ধাপের সব রাজ্যের খসড়া তালিকা এখনও প্রকাশিত হয়নি। পাঞ্জাব, তেলেঙ্গানা, দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্রের তালিকা এখনও বাকি। অন্য কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই সামনে এসেছে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার তথ্য। সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে। সেখানে ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড। হেমন্ত সোরেনের রাজ্যে বাদ পড়েছেন ৪৩ লক্ষ ৬১ হাজার ভোটার। শতাংশের হিসাবে ঝাড়খণ্ডে প্রায় ১৭ শতাংশ নাম বাদ পড়েছে। বড় রাজ্যগুলির মধ্যে এই হারই সবচেয়ে বেশি। তবে শতাংশের বিচারে আরও এগিয়ে রয়েছে দমন ও দিউ। সেখানে প্রায় ৩০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। অরুণাচল প্রদেশেও বাদ যাওয়ার হার প্রায় ২০ শতাংশ। ফলে রাজ্যভেদে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই পর্বে মোট ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই করেছে কমিশন। তার মধ্যেই প্রাথমিক পর্যায়ে বাদ পড়েছে ১ কোটি ৫৮ লক্ষ নাম। শতাংশের হিসাবে এই সংখ্যা ১১.৫১ শতাংশ। অর্থাৎ যাচাই করা প্রায় প্রতি ১০০ জনের মধ্যে ১১ জনের বেশি ভোটার তালিকার বাইরে চলে গিয়েছেন। এত বিপুল সংখ্যক নাম কী ভাবে আগের তালিকায় ছিল, উঠছে সেই প্রশ্ন।

বাদ পড়া প্রত্যেকেই কি অবৈধ ভোটার, সেই প্রশ্নও সামনে এসেছে। নাকি তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও শুরু হয়েছে চর্চা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আরও একটি বিষয় সামনে আসছে। সেখানে অনুপ্রবেশ দীর্ঘদিনের রাজনৈতিক ইস্যু। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিজেপিও বারবার সরব হয়েছে। SIR-এ প্রায় ১৭ শতাংশ নাম বাদ যাওয়ার পর সেই বিতর্ক ফের জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। এতদিনের ভোটার তালিকায় এত নাম কী ভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে বাদ পড়া নামগুলির প্রকৃত কারণ জানানোও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এই পরিস্থিতিতে SIR-এর পরবর্তী ধাপ নিয়েও নজর রয়েছে। বাকি রাজ্যগুলির খসড়া তালিকা প্রকাশ হলে সংখ্যাটা আরও বাড়তে পারে। তখন রাজ্যভিত্তিক পরিসংখ্যানও আরও স্পষ্ট হবে। আপাতত ১.৫৮ কোটি নাম বাদ যাওয়াই সবচেয়ে বড় আলোচনার বিষয়।

আরও পড়ুন

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের