নিজস্ব প্রতিনিধি, মুরাদাবাদ - রবিবারবিশেষ নিবিড় সংশোধনী বা SIR-এর কাজের চাপে BLO-র আত্মহত্যার খবর পাওয়া গেল যোগীরাজ্যে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতদেহের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। এই নিয়ে SIR-এর কাজের চাপে ৭ জন BLO-র মৃত্যু হয়েছে যোগীরাজ্যে। এর মধ্যে আত্মঘাতী ৩ জন। BLO-র আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সূত্রের খবর, আত্মঘাতীর নাম সর্বেশ সিং। বয়স ৪৫ বছর। উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। গত ৮ বছর ধরে জাহিদপুরে এক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। সংবাদমাধ্যমকে সর্বেশ সিংয়ের ভাই জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে মনমরা ছিলেন দাদা। প্রবল কাজের চাপের কথা বলতেন তিনি। এরই মাঝে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিই।“
পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পকেট থেকে উদ্ধার হয়েছে ৩ পাতার একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে সর্বেশ লিখেছেন, “রাত-দিন কাজ করতে হচ্ছে। তারপরও SIR-এর টার্গেট পূরণ হচ্ছে না। অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে রাত কাটছে। মাত্র ২-৩ ঘণ্টা ঘুমনোর সময় পাচ্ছি। বাড়িতে ৪ মেয়ে। যাদের মধ্যে ২ জন অসুস্থ। আমি বেঁচে থাকতে চাই কিন্তু উপায় নেই। দমবন্ধকর পরিস্থিতি। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। হাতে সময় বেশি থাকলে হয়তো কাজ শেষ করতে পারতাম। কিন্তু যে সময় দেওয়া হয়েছে তা আমার জন্য পর্যাপ্ত নয়।“
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের