নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্বাচন সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই পাল্টা কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। SIR ইস্যুতে মমতার তীব্র অভিযোগের জবাবে কমিশন স্পষ্ট জানিয়ে দিল, এই প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ বা চাপ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এবার প্রকাশ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল সোমবার কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে SIR সংক্রান্ত একাধিক প্রশ্ন ও আপত্তি তোলা হয়। কমিশনের দাবি, সেই সব প্রশ্নের যথাযথ উত্তর ও ব্যাখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
তবে একই সঙ্গে মমতার অভিযোগ নসাৎ করে কমিশন গুরুতর পাল্টা অভিযোগ তোলে। কমিশনের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতারা প্রকাশ্যে নির্বাচন কমিশন এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারকে ভয় দেখাচ্ছেন। অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে এবং ইআরও তথা এসডিও ও বিডিও-দের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, SIR প্রক্রিয়ায় যুক্ত কোনও কর্মকর্তা বা কর্মীর উপর চাপ সৃষ্টি, বাধা দেওয়া বা হস্তক্ষেপ করার চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের ভাষায়, 'কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন ভাঙলে কোনও রকম রেয়াত করা হবে না।' বিএলওদের পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের জবাবেও কমিশন জানায়, মোট ১৮ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই ৭ হাজার টাকা বিএলওদের দেওয়া হয়েছে। বাকি অর্থও নিয়ম মেনেই মেটানো হবে বলে দাবি কমিশনের।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের