নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে আতঙ্কের আবহ অব্যাহত। এর মাঝেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। পরিচয় সংক্রান্ত নথি দিতে না পারায় মৃতদেহ ফেলে হাসপাতাল থেকে পালাল পরিবার। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
সূত্রের খবর, গত ৫ নভেম্বর হৃদরোগজনিত সমস্যায় সানজিদা বিবি নামের এক মহিলা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়। তবে ৬ নভেম্বর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর নিয়ম মেনে হাসপাতালের পক্ষ থেকে পরিবারের কাছে মৃত্যু শংসাপত্র তৈরির জন্য আধার কার্ড অথবা ভোটার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র চাওয়া হয়। আর সেখানেই বাধে গণ্ডগোল।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বাড়ি গিয়ে নথি সংগ্রহ করে আনছেন। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরই পরিবারের দেওয়া ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরদিন ফের ফোন করা হলে পরিবার জানায়, 'আমরা মৃতদেহ নিতে পারব না।' এই কথার কিছু পরেই সেই নম্বরটিও আবার বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিবারের খোঁজ পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গ হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল জানান, ' ৫ তারিখে সানজিদা বিবি ভর্তি হন। ৫ তারিখ তার মৃত্যু হয়। এবার ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য নথি চাইলে উনারা বলেন বাড়ি থেকে এনে দিচ্ছে। তারপর ওনারা আসেন না ফোনে যোগাযোগ করা হলেও ওনারা জানান উনার মৃতদেহ নেবে না। ওয়ার্ডে রাখা সম্ভব হচ্ছিল না বলে আমরা মৃতদেহটি মর্গে পাঠিয়ে দিই। মনে হচ্ছে ওনাদের কাছে সত্যি কোনো নথিপত্র নেই।'
সুপারের পক্ষ থেকে আরও জানানো হয়, ' ১৪ দিন দেখার পরেও যদি মৃতদেহ না নেয় তাহলে আমরা SDO এর অনুমতি নিয়ে দেহ দাহ করে দেবো। তবে ওনার যে ঠিকানা দিয়েছে সেখানে গিয়ে দেখলে হয়তো কিছু জানা গেলেও জানা যাবে।'
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের