নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ইলিশের মরশুমে কোলাঘাটের রূপনারায়ণ যেন এক সময় হয়ে উঠেছে মাছের বিশাল ভাণ্ডার। নদী থেকে প্রতিদিন প্রচুর ইলিশ উঠত। যা স্থানীয় বাজারে সব মাছ বিক্রি করা সম্ভব হত না। তাই ট্রেনে করে কোলাঘাটের ইলিশ পাঠানো হত বাংলার নানা প্রান্তে। কিন্তু মাছ তোলার সেই ব্যস্ততাই এক রাতে ডেকে আনে ভয়াবহ রেল দুর্ঘটনা।
১৯৪৮ সালের ১৪ ই অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে কোলাঘাট স্টেশনে দাঁড়ায় পুরুলিয়া এক্সপ্রেস। সেই সময় ব্যবসায়ীরা ট্রেনে প্রচুর ইলিশের ঝুড়ি তুলছিলেন। কিন্তু তখনও বেশ কিছু মাছ ওঠানো বাকি থাকে।ট্রেন ছাড়ার সবুজ সংকেত পাওয়া সত্ত্বেও ইলিশ তোলার জন্য ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এর মধ্যেই একই লাইনে হাওড়ামুখী নাগপুর এক্সপ্রেস এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে।

প্রচণ্ড সংঘর্ষে দুই ট্রেনের একাধিক কামরা দুমড়ে-মুচড়ে যায়, ছড়িয়ে পড়ে বহু মানুষের দেহ।সেই রাতের ভয়াবহ দুর্ঘটনায় রক্তে লাল হয়ে উঠেছিল রূপনারায়ণের জল। স্থানীয় একটি পুরনো পত্রিকার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে।এমনকি আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। এর দশ বছর পরে কোলাঘাট ফের বড় দুর্ঘটনার সাক্ষী হয়। নদীতে লঞ্চ ডুবে শতাধিক যাত্রীর মৃত্যু হয়।
প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনার পরে বহু মৃতদেহ রূপনারায়ণের জলে ভেসে উঠতে দেখা যায়। জল দূষিত হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় মানুষ বেশ কিছুদিন নদীর মাছ খাওয়া বন্ধ করে দেন।ফলে কোলাঘাটের ইলিশের বিক্রিতেও বড় ধাক্কা লাগে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এক সময় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েও যাত্রীরা ইলিশ কিনতেন। সেই পুরনো দিনের স্মৃতি আজও কোলাঘাটের প্রবীণদের মনে রয়ে গেছে।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের