নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যজুড়ে 'স্টুডেন্ট উইক' পর্ব শেষ হলেও এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী রইল শান্তিপুর। রাধারানী নারী শিক্ষা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৃহৎ খাদ্য মেলা। এই আয়োজনে শিক্ষার্থী মহল যেমন উচ্ছ্বসিত, তেমনই আনন্দ প্রকাশ করেছেন শিক্ষিকারাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫০০ পড়ুয়া নিয়ে গঠিত এই সুপরিচিত প্রতিষ্ঠানে বরাবরই নানা শিক্ষামূলক কর্মসূচি পালিত হলেও, এমন উদ্যোগ এই প্রথম। এর পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভূমিকা অপরিসীম। ১৩ জানুয়ারি আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রীদের নিজ উদ্যোগে, পরিশ্রমে তৈরি খাবার বিক্রির দায়িত্ব তারাই সামলায়।

ফুচকা, ঘুগনি, ফ্রাইড রাইস, পিঠেপুলি থেকে শুরু করে নানা স্বাস্থ্যসম্মত ভেষজ উপায়ে তৈরি পদ ছিল স্টলগুলির মূল আকর্ষণ। শুধু শিক্ষার্থীরাই নয়, আনন্দের সঙ্গে অংশ নেন শিক্ষিকারাও। অর্থের বিনিময়ে খাবার সংগ্রহের মধ্য দিয়ে তৈরি হয় বাস্তব আর্থিক অভিজ্ঞতা। উৎসাহ, উদ্দীপনায় গোটা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
প্রধান শিক্ষিকা তপতী মুখার্জী জানান, 'নিউট্রিশন বিভাগের দিদিমনিই প্রথম এই প্রস্তাব দেন। যাতে বাড়ির রান্নার কাজে বাচ্চারা সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে পেশাগত দিক খুঁজে পায়। বর্তমান সমাজে শিক্ষার পাশাপাশি স্বনির্ভর হওয়াটাও অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের