6a926e6f482bc_Gallery_1787979956084
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ১১:০০ IST

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অবশেষে ভারতের সাহায্য নিতে রাজি হল নেপাল। ভয়াবহ হড়পা বানের পর উদ্ধারকাজে কাঠমান্ডুকে সহায়তা করবে দিল্লি। নেপালের সম্মতি পাওয়ার পরই উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ভারত।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান নামে। প্রবল জলস্রোত ও কাদায় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের পর গ্রাম ভেসে যায়। ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি-সহ বহু কিছু স্রোতে তলিয়ে যায়। বিপর্যয়ে এখনও পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিপর্যয়ের পর নেপালে বহু ভারতীয়ের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

এখনও পর্যন্ত ৩২০ জন ভারতীয় নিখোঁজ। তাঁদের পাশাপাশি প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরও খোঁজ মিলছে না। নিখোঁজদের অধিকাংশই পর্যটক। তাঁরা কৈলাস-মানস সরোবর যাত্রায় নেপালে গিয়েছিলেন। অন্যান্য দেশের বহু নাগরিকও বিপর্যয়ের পর থেকে নিখোঁজ রয়েছেন। প্রথম দিকে উদ্ধার অভিযানে কোনও বিদেশি সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়নি নেপাল। নিজেদের সেনা, পুলিশ ও প্রশাসনের উপরেই ভরসা রেখেছিল কাঠমান্ডু। ভারত-সহ একাধিক দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তখন সেই অনুমতি মেলেনি। তবে মানবিক সহায়তা নিতে আপত্তি ছিল না নেপালের।

ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার বিমানে সেখানে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছিল। বিপর্যয়ের দিনই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এর পর নেপালে নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলি কাঠমান্ডুর কাছে বার বার আবেদন জানায়। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া সাহায্যের প্রস্তাব দেয়।

শেষ পর্যন্ত শুক্রবার বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেপাল। নেপালের অনুরোধেই ভারত উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে জানায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। তবে মূল দল পাঠানোর আগে একটি পর্যবেক্ষক দল ঘটনাস্থলে যাবে। বিপর্যস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কী ধরনের সরঞ্জাম প্রয়োজন, সেই তথ্য সংগ্রহ করবে তারা।

পরিস্থিতি পর্যবেক্ষণকারী দলের রিপোর্ট পাওয়ার পর ভারতের মূল উদ্ধারকারী দল রওনা দেবে। এর পাশাপাশি একটি মেডিক্যাল টিমও নেপালে পাঠানোর প্রস্তুতি রয়েছে। বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ ফেরাতে বেইলি ব্রিজ তৈরির প্রস্তাবও দিয়েছে ভারত। এর ফলে উদ্ধার এবং ত্রাণের কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল বলেন, 'নেপালের অনুরোধে আমরা সেখানে একটা উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আগে নেপালে যাবে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী(রেকি) দল। তারা গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। কী কী সরঞ্জাম দরকার হবে, খতিয়ে দেখা হবে'।

এই তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে ভারত। অর্থাৎ প্রথমে বিপর্যয়স্থলের প্রয়োজন বুঝে নেওয়া হবে। তারপর প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী নিয়ে মূল উদ্ধারকারী দল পাঠানো হবে। চিকিৎসা পরিষেবা এবং বিচ্ছিন্ন এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থার দিকেও নজর রাখছে দিল্লি। প্রথমে বিদেশি সাহায্য না নেওয়ার অবস্থান থেকে শেষ পর্যন্ত ভারতের সাহায্য গ্রহণ-নেপালের এই সিদ্ধান্ত বদল তাৎপর্যপূর্ণ। ভয়াবহ বিপর্যয়ের পর নিখোঁজদের উদ্ধারে এখন আন্তর্জাতিক সহযোগিতার পথ খুলে গেল। নেপালের সম্মতি পাওয়ায় ভারতের উদ্ধারকারী দলও দ্রুত সেখানে পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

বন্ধ ঘরের খবর জানতে পেরেছিলেন! খুনের হুমকির অভিযোগে ফের খান স্যরের বিরুদ্ধে এফআইআর তরুণীর
আগস্ট ২৮, ২০২৬

গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর

নেপালের হড়পা বানের ধাক্কা এবার ভারতে! নদীতে ভেসে এল ৭ দেহ, পরিচয় ঘিরে বাড়ছে সংশয়
আগস্ট ২৮, ২০২৬

নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের

সিমকার্ড থেকে প্রতিরক্ষা তথ্য পাচার, পাকিস্তানের সঙ্গে যোগের অভিযোগ গ্রেফতার দম্পতি
আগস্ট ২৮, ২০২৬

দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ

মাত্র ২০ মিনিটেই তৈরি সোলার প্যানেলের সম্পূর্ণ প্ল্যান ! AI প্রযুক্তিতে বদলাচ্ছে ইনস্টলেশনের হিসাব
আগস্ট ২৮, ২০২৬

স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম

রাহুলের মন্তব্যের ফ্যাক্ট চেক! ৪০টির মধ্যে ২৯টি মিথ্যে দাবি বিজেপির
আগস্ট ২৮, ২০২৬

রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের

সুভাষ চন্দ্রের ঋণ মকুব নিয়ে মালিয়ার কটাক্ষ! 'আমার ১৪,১০০ কোটি উদ্ধার', প্রশ্ন পলাতক শিল্পপতির
আগস্ট ২৮, ২০২৬

২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট

মনুস্মৃতি নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্ক! থানায় অভিযোগ বিজেপি নেত্রীর
আগস্ট ২৮, ২০২৬

পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার

দেহ শনাক্তের আগেই কি হবে সৎকার! বাড়ছে মৃত্যু, মর্গে ঠাঁই না পেয়ে বড় সিদ্ধান্তের পথে নেপাল
আগস্ট ২৮, ২০২৬

৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়

ব্রেকআপে ভেঙে পড়লে এবার ৭ দিনের বেতনসহ ছুটি ! নজির গড়ল বেঙ্গালুরুর সংস্থা
আগস্ট ২৮, ২০২৬

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের 

ফের হিংসার আগুন মণিপুরে! একদিনেই রক্ত ঝরল ৫ নাগার, নড়েচড়ে বসল প্রশাসন
আগস্ট ২৮, ২০২৬

কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ

প্রেমিকাকে আইফোন উপহার দিতে নিজের বাড়িতেই ৫০ লাখ টাকার চুরি , গুজরাত থেকে গ্রেফতার যুবক
আগস্ট ২৭, ২০২৬

পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক

ভাইয়ের মঙ্গলে এবার গোবরের রাখি , বৈদিক ছোঁয়ায় মেতে উঠেছে বাজার
আগস্ট ২৭, ২০২৬

পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী
আগস্ট ২৭, ২০২৬

শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে

হড়পা বানের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল , মৃত বেড়ে ১৬২ , নিখোঁজ ৭৫০
আগস্ট ২৭, ২০২৬

হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের