নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ষাঁড়ের আতঙ্কে অতিষ্ট শান্তিপুরের স্টিমার ঘাট এলাকার বাসিন্দারা। গত ছয় মাস ধরে একটি উন্মত্ত ষাঁড় ঢুকে পড়ছে লোকালয়ে। এমনকি ধ্বংস করে ফেলছে ঘর বাড়ি থেকে চাষের জমি। বারংবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও মিলছেনা সুরাহা।

সূত্রের খবর , গত ছয় মাস ধরে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় এক উন্মত্ত ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। দিনে দিনে বেড়ে চলেছে আতঙ্ক সহ ক্ষয়ক্ষতির মাত্রাও।বৃহস্পতিবার গভীর রাতে ষাঁড়টি আচমকা ঢুকে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। পরপর চারটি বাড়িতে ষাঁড়টি ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর বেশিরভাগই গরুর গোয়ালঘর ছিল।

তবে শুধু বাড়ি নয় , ওই ষাঁড় চাষের জমিতেও ব্যাপকভাবে ফসল নষ্ট করেছে বলে অভিযোগ। ধান , সবজি সহ অন্যান্য মৌসুমি ফসল চাষিদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত ষাঁড়টির আক্রমণ থেকে রেহাই মেলেনি। শুক্রবার সকালে হঠাৎ তেড়ে এসে এক ব্যক্তিকে আঘাত করে গুরুতর জখম করে পশুটি। এরপর আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ , গত ছয় মাস ধরে এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা সৌমেন মন্ডল এপ্রসঙ্গে জানান , ''গত ছয় মাস ধরে এই সমস্যায় ভুগছি আমরা। সারাক্ষন আতঙ্কে থাকি এই বুঝি ষাঁড়টি হামলা করবে। বারংবার আমরা আমাদের স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি। তবে তিনিও আমাদের সমস্যার কোনও রকম সুরাহা করেননি। আমাদের দাবি , দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ নেওয়া উচিত। পশুটিকে ধরার ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের