নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আবারও বড়ো সাফল্য পেল মোহাম্মদ বাজার থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যাবেলা শেওড়াকুড়ি মোড় এলাকায় হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বেআইনি লটারি টিকিট। গ্রেফতার করা হয় লটারি বিক্রেতাকেও।
সূত্রের খবর , শেওড়াকুড়ি মোড়ের একটি লটারির দোকান থেকে দীর্ঘদিন ধরেই বেআইনি লটারির ব্যবসা চালানো হচ্ছিল। এরপর শুক্রবার খবর পেয়ে মোহাম্মদ থানার পুলিশ অফিসাররা পরিকল্পনা অনুযায়ী অভিযান চালান। অভিযানে আনুমানিক আড়াই কোটি টাকার বেআইনি লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দোকানের মালিক তথা লটারি বিক্রেতাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে , সে দীর্ঘদিন ধরেই এই বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে তদন্তকারীরা মনে করছেন , এর পেছনে আরও বড়ো কোনও চক্র সক্রিয় থাকতে পারে। প্রশাসনের এই অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়।
মোহম্মদ বাজার থানার এক আধিকারিক এপ্রসঙ্গে জানান , “আমরা গোপন সূত্রের খবর পেয়ে একটি পরিকল্পনা করি। তারপর পরিকল্পনা মাফিক আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে বেআইনি লটারির বিপুল টিকিট বাজেয়াপ্ত করি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু দোকানদার নয় , এর সঙ্গে আরও কেউ জড়িত কি না , তা আমরা খুঁজে দেখছি।”
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , “এভাবে যদি বেআইনি লটারির দৌরাত্ম্য রোখা যায় , তাহলে অনেক সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন। সমাজের উন্নয়ন হবে। আমরা এই ঘটনায় খুবই খুশি।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের